ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিলেট ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহা সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০ জন যাত্রী আহত

মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ উপজেলা,(সিলেট)প্রতিনিধিঃ

সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহা সড়কে সাদা পাথর পরিবহনের বাস দুর্ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ভোলাগঞ্জ টু সিলেট গামী সাদা পাথর নামক বাস নিয়ন্ত্রণ হারিয়ে কোম্পানীগঞ্জ উপজেলাস্থ তেলিখালে শাহ পরান ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

এ সময় বাস ট্রাক অতিক্রম করতে গিয়ে রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের ভেতর পিলারের সাথে ধাক্কা লাগায় বাসে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হোন,তাদের মধ্যে ২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আহতদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও এ এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে,তাৎক্ষনিক সময়ে আহতদের নাম পরিচয় জানা যায় নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাদা পাথর পরিবহনের বাস পুলিশের হেফাজতে রয়েছে।

লেখক