ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সৈয়দপুরে মুক্ত আকাশে উড়লো ৮টি মুনিয়া পাখি

সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:

সৈয়দপুরে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ কালো মাথা মুনিয়া ৬টি , তিন রঙ্গা মুনিয়া ২টি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যরা । শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের শেরে বাংলা সড়কের চাঁন্দ এন্ড ব্রাদার্স নামের দোকানে অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির।
এ সময় তাঁর সাথে ছিলেন জুনিয়র ওয়ার্ল্ড লাইফ স্কাউট সোহেল রানা।
অভিযানে সহযোগিতা করেন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন, যুব বিষয়ক সম্পাদক রাকিব হাসান, কার্যকরী সদস্য ইয়াসিন আরাফাত।
পরে উদ্ধার করা পাখিগুলো সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করেন উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন।

লেখক