ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

যুবদল নেতা মকসুদ গ্রেফতারে ২ দিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করলেন এড. মোমিন

মোঃ জামাল উদ্দিন,সিলেট প্রতিনিধিঃ

সিলেট জেলা যুবদলের তৃণমূল নেতাদের ভোটে নব নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী শনি ও রবিবার ২ দিনের বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছেন জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ঘোষিত ২ দিন বিক্ষোভ কর্মসূচী পালনে জেলা যুবদলের আওতাধীন সকল উপজেলা ও পৌর যুবদলকে নিজ নিজ উপজেলা ও পৌরতে বিক্ষোভ কর্মসূচী পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, প্রশাসন সরকারকে খুশি করতে প্রত্যেক জায়গায় জাতীয়তাবাদী আদর্শের সৈনিক বিনা কারণে গ্রেফতার-নির্যাতন চালিয়ে যাচ্ছে, আমরা তাদের আহবান করছি , আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, তাই সরকারের ইশরায় কাজ না করে নিয়মতান্ত্রিভাবে কাজ করুন।

তিনি বলেন,গ্রেফতার-নির্যাতন করে জাতীয়তাবাদী আদর্শের সৈনক যুবদলকে স্তব্ধ করা যাবেনা, তিনি গ্রেফতার নির্যাতনকে ভয় না পেয়ে প্রত্যেক যুবদল নেতাকর্মীকে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

পাশাপাশি জেলা যুবদল সাধারণ সম্পাদক মকসুদ আহমদের নিঃশর্ত মুক্তি দাবী করেছেন।।

লেখক