ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পলাশবাড়ী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আহসান হাবীব (নাহিদ)জেলা প্রতিনিধি:-

গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের শিবরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মোড়ে মা ও দাদীর সামনে রাস্তা দৌড়ে পার হওয়ায় সময় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ৬ বছর বয়সী শিশু সফিকুল নিহত হয়েছে৷

স্থানীয় সূত্রে জানা যায়, শিবরামপুর গ্রামের বাসিন্দা এরশাদের স্ত্রী নিহত শিশুর ফুফু জরিনা বেগমের বাড়ীতে মা ও দাদীর সাথে বেড়াতে এসে নিজ বাড়ীতে ফেরার জন্য শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোড়ে মা ও দাদীর সামনে দৌড়ে অটোভ্যানে উঠার উদ্দেশ্যে রাস্তার এপার হতে ওপার যাওয়ার পথে পিছন থেকে গাইবান্ধা অভিমুখী সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে শিশু সফিকুল (৬) ঘটনাস্থলে নিহত হন৷

নিহত শিশু সফিকুল (৬) উপজেলার মহদীপুর ইউনিয়নের বড় গোপালপুর গ্রামের আইয়ূব আলী ও শাবানা দম্পত্তির একমাত্র পুত্র।

সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন, ঘাতক ট্রাকটি থানায় আটক রয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক।

লেখক