ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

অতিরিক্ত দামে চিনি বিক্রি, জরিমানা গুনতে হলো ৩৫হাজার

সঞ্জয় দাস ,নীলফামারী জেলা প্রতিনিধি:

অতিরিক্ত দামে চিনি বিক্রি করায় নীলফামারীর সৈয়দপুরে দুই ব্যবসায়ীর কাছ থেকে ৩৫হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের শহীদ জহুরুল হক সড়কে বাজার তদারককালে এই জরিমানা আদায় করা হয়।
৩৫ হাজারের মধ্যে আসফাক আলম ট্রেডার্সের কাছ থেকে ২০হাজার এবং সানাউল্লাহ ওয়েল মিলের কাছ থেকে ১৫হাজার টাকা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল আলম বলেন, পাইকারী মুল্যে ৮১টাকা দরে চিনি বিক্রির কথা কিন্তু এই দুই প্রতিষ্ঠানে বেশি দামে বিক্রি করা হচ্ছিলো।
এ সময় জেলা বিপণন কর্মকর্তা এরশাদ আলম খান উপস্থিত ছিলেন

লেখক