ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে জাসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো: আতিকুর রহমান খান ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে জাসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার (১ অক্টোবর) দুপুরে একটি মিছিল এবং ঝিনাইগাতী মিলমালিক ও খাদ্য ব্যবসায়ী সমিতির সভাকক্ষে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি মো. মিজনুর রহমান। এতে বক্তব্য দেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, সহসভাপতি আবু সামা আবু, সহসাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, দপ্তর সম্পাদক মুখলেছুর রহমান মুকুল, শ্রমিক জোটের সভাপতি আমিুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা সাম্প্রদায়িক জঙ্গীবাদ, সন্ত্রাস এবং দেশ ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

লেখক