ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত

শাণিত যুক্তির তীব্র আলোয় দুর হবে অন্ধকার’ প্রতিপাদ্যে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টা টায় জেলা শিল্পকলা একাডেমিতে রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠানের উদ্ধোধন করেন রাজবাড়ী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।

রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসিম শফি, রাবেয়া কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নজরুল ইসলাম, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আহসান হাবিব, অবসর প্রাপ্ত ব্যাংকার মোঃ আতাউর রহমান, কবি খোকন মাহমুদ সহ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক উদ্দিন।

কর্মশালা পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক তারিক ইবনে হাসান শামস্, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক আশফাকুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিলয় শাহা নীল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ঈশিতা সুর আপন, ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক সাদ আহম্মেদ সাদী।

সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে সনদপত্র বিতরণ করবেন রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার (অব:) আজিজা খানম, বেস্ট প্লাস্টিক লি: ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুল ইসলাম প্রমুখ।

লেখক