ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নীলফামারীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সঞ্জয় দাস, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন।

বৃহস্পতিবার বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্টিত উদ্বোধনী বালিকা দলের খেলায় ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউসি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়ী হয়। জেলা শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গণি ওসমানী প্রমুখ।

১২টি দল জেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করবে ও আগামী ১০ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্টিত বলে জানান আয়োজকরা।

লেখক