ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বড়লেখায় সড়কে নিসচার জনসচেতনতা মূলক প্রচারণা

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ

আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে সড়ক ব্যবহারে চালক, পথচারীসহ পরিবহণ সংশ্লিষ্টদের সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি নিয়ে ক্যাম্পেইনে নেমেছেন জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

আজ ৪র্থ দিনে নিসচা বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দরা চান্দগ্রাম বাজারে ক্যাম্পেইনে অংশ নেন। ক্যাম্পেইনটির সমন্বয় করেন নিসচার দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস।

সন্ধ্যা ৬ থেকে রাত সাড়ে ৮ ঘটিকা প্রায় আড়াই ঘণ্টাব্যাপী সচেতনতামূলক কার্যক্রমে নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন পথচারীদের নিয়ম মেনে পথ চলতে আহ্বান জানান। যত্রতত্র রাস্তা পার হওয়াদের ডেকে এনে জেব্রা ক্রসিং ব্যবহারে উদ্বুদ্ধ করেন। এলোমেলো রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার ঝুঁকির বিষয়ে পথচারীদের সঙ্গে কথা বলেন।

নিসচার মাসব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেন উপদেষ্টা ইকবাল হোসাইন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসান।

উল্লেখ্য, নিসচার পক্ষ থেকে জানানো হয়েছে ধারাবাহিকভাবে এই কর্মসুচি ১৮ অক্টোবর পর্যন্ত ট্রাফিক আইন মানতে জনসচেতনতা বৃদ্ধিতে বড়লেখা উপজেলার গুরুত্বপূর্ণ কিছু হাট-বাজারে ক্যাম্পেইন পরিচালিত হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা বিষয়ক সভা- সেমিনার, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ মতবিনিময়সহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

লেখক