ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

উত্তর রনিখাই ইউনিয়ন যুবলীগের ৯টি ওয়ার্ডের কমিটি ঘোষণা

মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ উপজেলা (সিলেট) প্রতিনিধিঃ

কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়ন যুবলীগের অন্তর্গত ৯টি ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

উত্তর রনিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কুদ্দুস মিয়া ও সাধারণ সম্পাদক মজির উদ্দিনের সাক্ষরিত দলীয় প্যাডে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।প্রতিটি ওয়ার্ডে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

এই কমিটিতে ১নং ওয়ার্ডে এমরান মিয়া সভাপতি,সাধারণ সম্পাদক রাজু আহমদ।২নং ওয়ার্ডে দিলোয়ার হোসেন সভাপতি, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান রিটু।৩নং ওয়ার্ডে সভাপতি প্রদিপ মন্ডল,সাধারণ সম্পাদক আজাদুল হক।৪নং ওয়ার্ডে সভাপতি মানিক মিয়া,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।৫নং ওয়ার্ডে সভাপতি তারেক আহমদ রুমেল,সাধারণ সম্পাদক ইয়ামিন আলী।৬নং ওয়ার্ডে সভাপতি বুরহান উদ্দিন,সাধারণ সম্পাদক সিরাজ মিয়া।৭নং ওয়ার্ডে সভাপতি সাচ্ছা মিয়া,সাধারণ সম্পাদক সুধন্য বিশ্বাস। ৮নং ওয়ার্ডে সভাপতি আব্দুস সালাম,সাধারণ সম্পাদক আশিক মিয়া,৯নং ওয়ার্ডে সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক ডাঃ রিপন বিশ্বাস কে নির্বাচিত করা হয়।

উত্তর রনিখাই ইউনিয়ন যুবলীগের সভাপতি কুদ্দুস মিয়া বলেন,কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় সিলেট জেলা যুবলীগ ও কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের নির্দেশে আমরা ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা করে,প্রত্যেক ওয়ার্ডে সম্মেলন করে তৃণমূলের মতামতের ভিত্তিতে ৯টি ওয়ার্ড কমিটি সফল ভাবে সম্পন্ন করেছি।এর জন্য উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ,ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ সহ অংগসংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।সবাইকে নিয়ে আগামীদিনে সুসংগঠিত ভাবে কাজ করব এটাই প্রত্যাশা।

লেখক