তৌহিদুর রহমান -শেরপুর সীমান্ত অঞ্চল প্রতিনিধি : “ফলবান হও” এ প্রতিপাদ্য শেরপুরের ঝিনাইগাতীতে ৩৮তম যুব সম্মেলন ও খ্রীষ্টিয়ান এন্ডেভার সোসাইটি দিবস-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে খ্রীষ্টিয়ান এন্ডেভার সোসাইটি, জি.বি সি,বাংলাদেশ কর্তৃক গজনী ব্যাপ্টিষ্ট প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
খ্রীষ্টিয়ান এন্ডেভার সোসাইটি’র প্রেসিডেন্ট মি: জেমস যিদিয়েল রেমার সভাপতিত্বে ও জি.বি.সি এডমিন অফিসার সুরঞ্জন দিব্রা এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুক্তাদিরুল আহমেদ, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল আলম ভূইয়া, জি.বি.সি প্রেসিডেন্ট পাষ্টর পঙ্কজ মারাক, জি.বি.সি জেনারেল সেক্রেটারী পাষ্টর অভয় চিসিম,ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মি: প্রাঞ্জল এম সাংমা,স্থানীয় পাষ্টর যনাথন বনোয়ারী, উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান মি: নবেশ খকশী প্রমুখ।
উল্লেখ্য, প্রধান অতিথি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আগমনে খ্রীষ্টিয়ান এন্ডেভার সোসাইটি’র পক্ষ থেকে প্রেসিডেন্ট মি: জেমস যিদিয়েল রেমা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। এ ছাড়াও উৎসব মূখর পরিবেশে গারো আদিবাসীরা তাদের ট্রেডিশনাল নাচ ও গানের মাধ্যমে স্টেজে অতিথিদের ফুলের তোরা,ব্যাস ও উত্তরিও প্রদান শেষে প্রধান অতিথিকে খুতুব ও কুটি পড়িয়ে সংবর্ধনা দেওয়া হয়।