মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা জাতীয় পাটি ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা দিবস উপলক্ষে এক আলোচনা সভা রোববার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক এরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুব সংহতি’র সদস্য সচিব বগুড়া -২( শিবগঞ্জ)আসনের সংসদ সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্’র পুত্র হুসাইন শরীফ সঞ্চয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা জাপানেতা নজরুল ইসলাম জামিরুল ইসলাম রনি, শাহজাহান আলী, কাজী শাহাদত হোসেন, ফজলুর রহমান, মাস্টার শাহিনুর ইসলাম, মোকাররম হোসেন খোকন, পাপ্পু, রাহাত প্রমুখ। সভায় অসুস্থ্য উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বাদশার আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।