মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:
বগুড়ায় ৬ কেজি গাঁজাসহ আব্দুর রহিম(২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা। সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে সান্তাহার পৌর এলাকার নওগাঁ-বগুড়া মহাসড়কের হবির মোড় নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনে যাত্রীবাহি বাস তল্লাশী করে ওই আসমিকে গ্রেফতার করা হয়।সে বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর চকডঙর গ্রামের মোঃ ইদ্রিস প্রামানিক এর ছেলে।
বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম এর নির্দেশক্রমে ও সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানীর সার্বিক তত্বাবধানে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান এ সংক্রান্তে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।