ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

ডিমলায় সড়ক দুর্ঘটনা রোধকল্পে থানা পুলিশের প্রচারণা

সঞ্জয় দাস, নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম এর নির্দেশক্রমে ডিমলা থানা পুলিশের আয়োজনে ”আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”শ্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সোমবার সকাল হতে দিনব্যাপি শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সচেতনামূলক প্রচারণা করেন ডিমলা থানা পুলিশ।

এ সময় বিভিন্ন মোটর সাইকেল চালকদের গাড়ীর কাগজ ড্রাইভিং লাইসেন্স হেলমেট বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদানসহ যাদের আইনগত সবকিছু সঠিক রয়েছে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এবং যারা আইন না মেনে অবৈধভাবে মোটর সাইকেল চালাচ্ছেন তাদের বিরুদ্ধে মামলাসহ আইন গত ব্যবস্থা গ্রহন করা হয়। প্রচারণায় উপস্থিত ছিলেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, সাবইন্সপেক্টর আবুল কালাম, প্রদিপ কুমার, আকতারুজ্জামান প্রমুখ।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, বাইক চালানোর সময় মাথায় হেলমেট থাকলে সড়ক দুর্ঘটনায় অনেকাংশে রোধ হয়। শরীর পঙ্গুত্ব হলেও জীবন রক্ষা পায়। জীবন বাঁচানোর জন্য হেলমেট এর বিকল্প নাই। বাইক চালকদের সচেতন করতে এ কার্যক্রম চলমান থাকবে।

লেখক