রাজবাড়ীতে দিন ভর গুরি গুরি বৃষ্টি সন্ধ্যা হতে শুরু হয়েছে দমকা হাওয়া ও বৃষ্টি। বিদ্যুৎ যাচ্ছে ও আসছে। বৃষ্টিতে নাকাল অবস্থা
আবহাওয়া বিভাগ বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়ের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে বাংলাদেশে। সকাল থেকেই উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। এমনকি বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাতেও।
সিত্রাং নামের এই ঘূর্ণিঝড়টির কেন্দ্র মঙ্গলবার ভোরবেলা বাংলাদেশের কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকা দিয়ে (খেপুপাড়া) বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে বলে জানাচ্ছেন কর্মকর্তারা মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদসংকেত জারি করা হয়েছে।
অপর দিকে ভারি বর্ষনের সতর্কতা বানি দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কতায় বলা হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আজ ( ২৪ অক্টোবর ) সকাল দশটা থেকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারি ( ৪৪-৮৮ মি. মি.) থেকে অতিভারী (>_৮৯ মি.মি.) বর্ষণের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
রাজবাড়ী শহরের বাসিন্দা শাখাওয়াত হোসেন বলেন ভোর থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে বিদ্যুৎ থাকছে না ঘর থেকে বের হতে পারছি না আল্লাহ তাআলা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের হতে বাংলাদেশকে রক্ষা করুন এই কামনা করি।