ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বড়লেখায় নবাগত ওসি মহোদয়ের সাথে নিসচার মতবিনিময়

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়ে বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান মহোদয়ের সাথে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলার শাখার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৭ ঘটিকায় অফিসার ইনচার্জের কার্যালয়ে মত বিনিময় করা হয়। নিসচা বড়লেখা উপজেলার শাখার মাসব্যাপী কর্মসূচি সম্পর্কে অফিসার ইনচার্জ মহোদয়কে অভিহিত করা হয়। এসময় বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান নিসচার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং মাসব্যাপী কর্মসূচিসহ সকল কার্যক্রমের প্রতি সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, অর্থ সম্পাদক মাওলানা মাসুম আহমেদ, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন প্রমুখ।

মতবিনিময় পরবর্তী সময়ে বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়ারদৌস হাসান মহোদয়েকে নিসচার পক্ষ থেকে স্মারকগ্রন্থ প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়।

লেখক