সঞ্জয় দাস ,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে মাইক্রোবাস চাপায় তরিকুল ইসলাম নামে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে খাতা মধুপুর ইউনিয়নের হামুরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তরিকুল একই ইউনিয়নের খামাতপাড়া এলাকার জোবায়দুল ইসলামের ছেলে তারাগঞ্জ উপজেলার হ্যাভেন ফøাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, তারাগঞ্জ বাজার থেকে প্রাইভেট শেষে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে ফিরছিলো তরিকুল। ঘটনাস্থলে বিপরিত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের( ঢাকা মেট্রো-চ-৫৩২৮৩১) সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে মারা যায় ওই শিক্ষার্থী।
বিক্ষুদ্ধ লোকজন মাইক্রোটিকে আটক করলেও পালিয়ে যায় চালক।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।