ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী বালিয়াকান্দিতে সড়ক দূর্ঘটনায় ভ্যানচালক নিহত

রাজবাড়ীর  বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  সামনে বালিয়াকান্দি – রাজবাড়ী সড়কে   বুধবার  সকাল ৯ টার দিকে  অটোভ্যানের সাথে ট্রাকের ধাক্কার ঘটনায় অটোভ্যান চালক  মনিরুল ইসলাম (৩২) নিহত হয়েছে। নিহত মনিরুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার বহরপুর মধ্যপাড়া গ্রামের জিন্দার আলী শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াকান্দি – রাজবাড়ী সড়কের চর ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বালিয়াকান্দির দিক থেকে আসা একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মনিরুল ইসলামের অটোভ্যানকে ধাক্কাদিলে মনিরুল ইসলাম গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক  উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল  হাসপাতালে রেফার্ড করে। ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে নেবার পথে মনিরুল ইসলামের মৃত্যূ হয়। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং  ঢাকা মেট্রো- ট ১৪- ২৭৬৮ নাম্বারের ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে।

লেখক