ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাঙামাটিতে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন
বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা পৌর শাখা সদর উপজেলা ও সহযোগী সংগঠন সমূহ।

সভায় প্রধান অতিথি:ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, দীপংকর তালুকদার এমপি সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা।আরো উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ মুছা মাতব্বর সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখা।এছাড়াও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ, শহর শাখা, সদর উপজেলা ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণ।এ সময় সভাপতির বক্তব্যকালে তিনি বলেন,জেল হত্যা দিবস আওয়ামীলীগ সহ, বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল কর্তৃক প্রতি বছর, ৩রা নভেম্বর পালিত হয়।১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতা, সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম,সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ,ক্যাপ্টেন মনসুর আলী, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান, হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে, স্বাধীনতার বিপক্ষ শক্তির মদদে কিছু বিপথগামী সেনা সদস্য সপরিবারে হত্যা করে।অভ্যুত্থানকারীরা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের পাল্টা অভ্যুত্থানের সম্মুখীন হন।শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা দেশ থেকে নির্বাসিত হওয়ার পূর্বে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী চার জাতীয় নেতাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।কতিপয় সেনা কর্মকর্তা ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে সাবেক উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম,সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ,ক্যাপ্টেন মনসুর আলী, এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আ হ ম কামারুজ্জামানকে গুলি করে, এবং সঙ্গিন দিয়ে বিদ্ধ করে হত্যা করে বলে জানান তিনি।

 

লেখক