রাজবাড়ীতে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা ৫০% ভর্তূকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চত্ত্বরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন। এসময় পাওয়ার ট্রিলার চালিত সিড়ার ৩৬টি ও ১টি কম্বাইন হার্বেষ্টার বিতরণ করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: বাহাউদ্দিন সেখ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, সদর উপজেলা আ:লীগের সভাপতি মো: রমজান আলী খান সহ প্রমুুখ উপস্থিত ছিলেন।