রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকা থেকে ২০২২ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তিতে প্রায় ২শ শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।
গত শুক্রবার সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী নামক একটি সংগঠন।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর সহ-সভাপতি সপ্তদীপা পাল শর্মীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আজিজা খানম ও সৈয়দ সিদ্দিুকর রহমান, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা: মো: ইকবাল হোসেন, রংপুরের গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ-আল- মামুন, শ্যামা সরকার সহ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করে ক্যারিয়ার ক্লাব-অব-রাজবাড়ীর সাংগঠনিক সম্পাদক সৌরভ চক্রবর্তি।