এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী বিলে একটি স্পিডবোট ডুবে, এতে এলোমিনা চাকমা (২০) ও রিটন চাকমা (২০) নামে, দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
এ ঘটনায়, বোট চালক ছাড়া ও আরও ছয়জন যাত্রী আহত হয়েছেন, বলে জানিয়েছেন পুলিশ।নিখোঁজ দু’জন, রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি উপজেলার,শিজক কলেজের অধীন উন্মুক্ত বিশবিদ্যালয়ের, এইচএসসি পরীক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানিয়েছেন, শুক্রবার দুপুরে দূরছড়ি বাজার, থেকে আটজন যাত্রী নিয়ে রাঙামাটিগামী, একটি স্পিড বোট লংগদু উপজেলার কাট্টলী বিলে, কাট্টলী টাওয়ারের আগে বালু বাহী একটি বোটের সঙ্গে, সংঘর্ষ হয়।
এ ঘটনায় স্পিড বোটের দুইজন যাত্রী নিখোঁজ রয়েছেন।আহত ছয় যাত্রীকে, উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।বোট চালক গুরুতর আহত হয়েছেন।নিখোঁজ দু’জনকে উদ্ধার অভিযানের কাজে ডুবুরি দল,এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছেন ওসি আরিফুল আমিন।