ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী শেরে বাংলা বালিকা বিদ্যালয়ের সূবর্ণজয়ন্তী উদযাপন

রাজবাড়ীতে দিনব্যাপি নানা আয়োজনের মধ্যে দিয়ে শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে ব্যানার, ফেস্টুন, বেলুন নিয়ে বাদ্য বাজনা বাজিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভযাত্রায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্রী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করে।পরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সূবর্ণজয়ন্তীর আলোচনা সভা।

সূবর্ণজয়ন্তীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আজীবন দাতা সদস্য আবদুর রহিম মোল্লা। সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব প্রমুখ।
বক্তারা বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটি আমাদের স্বাধীনতার পরে স্থাপিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সেবায় অবদান রাখছে। এই বিদ্যালয় তথা জেলার মান বৃদ্ধি করছে। অর্ধ শতাব্দী পার করা শিক্ষা প্রতিষ্ঠানটিতে আরও অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।
প্রসঙ্গত, ১৯৭২ সালে রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র রেলওয়ে মাঠের পাশে শেরে বাংলা একে ফজলুল হকের নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

লেখক