ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পুরো বাংলাদেশ পায়ে হেঁটে মাদকসহ তিন বিষয়ে সচেতনতামূলক প্রচারণায় মতবিনিময়

পায়ে হেঁটে তিনটি বিষয় নিয়ে সচেতনামূলক প্রচারণা করা হবে। তিনি পুরো বাংলাদেশ পায়ে হাঁটবেন। কক্সবাজার থেকে শুরু করা হবে এই পদযাত্রা। শেষ হবে নিজ জেলা রাজবাড়ীতে। এ উপলক্ষে শনিবার দুপুর সাড়ে ১২টায় শহরের একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ওই যুবকের নাম ইকবাল মন্ডল। তাঁর বাবার নাম দেলবার মন্ডল। ইকবাল রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি এবার স্বাতক শ্রেণিতে ভর্তির অপেক্ষমান আছেন।
সংবাদ সম্মেলনে ইকবাল মন্ডল বলেন, আমার ইচ্ছে দেশের একপ্রান্ত থেকে পায়ে হেঁটে অপর প্রান্তে ভ্রমণ করা। আমি ইতিমধ্যে ঢাকা থেকে দৌড়ে ১৪ ঘণ্টায় রাজবাড়ীতে আসি। খুলনা থেকে হেঁটে বালিয়াকান্দি এসেছি। এখন কক্সবাজারের জিরো পয়েন্ট থেকে পায়ে হেঁটে রাজবাড়ী আসবো। ১০ নভেম্বর সকালে কক্সবাজার থেকে যাত্রা শুরু করা হবে। একে একে প্রতিটি জেলা প্রদক্ষিণ করতে সময় লাগবে প্রায় ৫৫ দিন। তিনটি বিষয় নিয়ে প্রচারণা চালানো হবে। বিষয়টি তিনটি হলো, ‘জীবন নিঃশেষ হয় মাদক কারণ, ক্রীড়াই করতে পারে জীবন সাধন।’ ‘আপনার রক্তে বাঁচে অন্যের জীবন, রক্তদানে বাড়ে আত্মার বাঁধন। নিজে রক্ত দেই অন্যকে রক্ত দিতে উৎসাহিত করি।’ ‘আর কেটো না গাছ, নিতে দাও বুক ভরা শ্বাস। ’
সংবাদ সম্মেলনে সংগীত শিল্পী আশিফ মাহমুদ, কালুখালী মহিলা কলেজের প্রভাষক রকিব উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

লেখক