ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আত্রাইয়ে ঘরে ধোয়া ঢোকাকে কেন্দ্র করে কিল ঘুষিতে নিহত এক

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে রান্নার চুলার ধোয়া ঘরে ঢোকাকে কেন্দ্র করে মারামারিতে আলমগীর হোসেন নামে একজন মারা গেছে। মৃত আলমগীর উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ব্রজপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে।

থানা ও প্রত্যক্ষদর্শী জানান, মৃত আলমগীরের স্ত্রী বাড়ির সীমানা সংলগ্ন স্থানে রান্নার চুলা নির্মাণ করে। এতে রান্নার সময় প্রতিবেশী আক্তারের ঘরে ধোয়া যায়। এতে করে মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল আনুমানিক সারে নয়টায় বাড়ির পার্শ্বে রাস্তায় আলমগীর ও আক্তারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আক্তার উপর্যপুরি কিল ঘুসি মারলে ঘটনা স্থলে আলমগীর পরে যায়। প্রতিবেশীরা আলমগীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর থেকে আক্তারের বাড়িঘরে তালা দিয়ে পরিবারের সকল সদস্য গাঢাকা দিয়েছে।

আত্রাই থানা পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন।

লেখক