ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে বিনামূল্যে বীজ-সার বিতরণের উদ্বোধন

বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গত বুধবার বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে চলতি রবি মৌসুমে শাক-সবজি, গম, ভূট্টা, সরিষা, বাদাম, সূর্যমূখী, পেয়ঁাজ, মসুর, মুগ ও সয়াবিনের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও
রাসায়নিক সার বিতরণের উদ্বোধন উপলক্ষ্যে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি অফিসের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু। পরে বিনামূল্যে সার বীজ
বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে শাক-সবজি এক হাজার ৫০০, গম এক হাজার ৪৫০, ভূট্টা ৮৩০, সরিষা ৩ হাজার ৩০০, বাদাম ৭৫, সূর্যমূখী ১৬০, পেয়াজ ৪০, মসুর ৫০, মুগ ৫০ ও সয়াবিন ২০ জনকেসহ মোট ৭ হাজার ৪৭৫ জন কৃষকের প্রতিজনকে এক বিঘা করে জমি আবাদের বীজ, সার বিতরণ করা হবে।

লেখক