ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাইজিং ক্লাব আয়োজিত কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:
রাইজিং ক্লাব আয়োজিত কাউন্সিলর কাপ নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ। ২৫ নভেম্বর শুক্রবার বিকাল ৩ ঘটিকায় বৃন্দাবনপাড়া খেলার মাঠে রাইজিং ক্লাব আয়োজিত কাউন্সিলর কাপ নক আউট ফুটবল টুর্নামেন্টে ২০২২ এর ফাইনাল খেলার উদ্বোধন করেন বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম। পরে বিকাল ৫ ঘটিকায় ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ। রাইজিং ক্লাব এর
সভাপতি শাহিনুর ইসলাম সনি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাজু
এবং মনিরুল ইসলাম রিমেন এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসিক শিল্প নগরীর সভাপতি আজিজুর রহমান মিল্টন, সেক্রেটারী বাচ্চু শেখ, রাইজিং ক্লাবের সাবেক সভাপতি শহিদুল আলম সঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফি, উপদেষ্টা নওসাদ-উল-রাহমান নিশান মন্ডল,মাহবুবুর রহমান মাবু, মিজানুর রহমান সাঈদ আব্দুল্লাহ আল সাফি সুজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু হোসেন পাইকার, মহিলা কাউন্সিলর মোছাঃ জোবাইদা বেগম, মোছাঃ সাখিনা শিকা, মোছাঃ হোসনে আরা হাসি, মোছাঃ শিরীন আকতার, টুর্নামেন্ট পরিচালনা করেন তানিন আহম্মেদ, আজমির হাকিম তৌহিদ, সোহেল আহম্মেদ, মোহাম্মদ সাহল, তানভীর আহম্মেদ কৌশিক, সাইফুল ইসলাম, বাবলু সরকার, কাজল করিম, রফিকুল ইসলাম, মেহেদী হাসান জিম।

লেখক