ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে অধ্যক্ষ খাজা সামছুল আলম চেয়ারম্যান নির্বাচিত

জয়পুরহাট প্রতিনিধিঃ

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ ভোট গ্রহণ হয়।অবাদ সুষ্ঠু পরিবেশ ও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ভোট গ্রহণ সম্পন্ন হয়।জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ খাজা সামছুল আলম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন-১নং ওয়ার্ডে পাঁচবিবি-আবু সাঈদ আল মাহবুব চন্দন ২ নং ওয়ার্ডে (জয়পুরহাট সদর উপজেলা) রমজান আলী সরদার ,৩ নং ওয়ার্ড(কালাই উপজেলা) রফিকুল মাষ্টার, ৪ নং ওয়ার্ডে (ক্ষেতলাল উপজেলা) আব্দুল হান্নান মিঠু ও ৫ নং ওয়ার্ডে (আক্কেলপুর উপজেলা) মাজহারুল আলম লিটন সদস্য নির্বাচিত হয়েছেন। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ওয়ার্ডে (জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা) সাবিনা চৌধুরী এবং ২ নং ওয়ার্ডে (কালাই,ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলা) রত্না রশিদ সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

লেখক