রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে শহরের ইউমার্কেটে জেলা শাখা কার্যালয়ে রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটিতে গত ২৫ শে নভেম্বর ২০২২ শুক্রবার রাজবাড়ীর দুজন কৃতি সন্তান মোহাম্মদ শিমুল মোল্লাকে সাংগঠনিক সম্পাদক ও মোহাম্মদ মহসিন মৃধাকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়।
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ ফরিদ আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ রুবেল, রিপন চক্রবর্তী,
সাংগঠনিক সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ রাজন, নিরাপদ সড়ক ও পরিবহন সম্পাদক কমল কুমার রায়,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আসলাম মোল্লা, আলমগীর হোসেন, শাহাদাৎ হোসেন, গোলাম মোস্তফা, নাসির উদ্দীন, সদর উপজেলা আহবায়ক শহিদুল ইসলাম জসিম প্রমূখ।অনুষ্ঠান পরিচালনা করেন রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শাখা, উপজেলা শাখা, পৌর শাখা, সহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।