ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী দৌলতদিয়া সড়ক দূর্ঘটনায় জাহাঙ্গীর নামে এক রিপ্রেজেন্টেটিভ নিহত

রাজবাড়ীতে ঢাকা খুলনা মহা-সড়কের গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া সড়ক দূর্ঘটনায় ওষুধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ জাহাঙ্গীর হোসেন (৩৭) নিহত হয়েছে।

জাহাঙ্গীর হোসেন রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের জালাল উদ্দিন মৃধা ওরফে মনি ডাক্তারের ছেলে।

উরাকান্দা এলাকার আলম খান বলেন, মঙ্গলবার বিকালে আমি রাজবাড়ী বাজারে আসছি তখন আমার সাথে জাহাঙ্গীর এর দেখা মোটরসাইকেল নিয়ে গোয়ালন্দের দিকে রওনা হলো, আমি বাজারে এসে বসেছি আমি জানতে পারলাম গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ওষুধ বিক্রির টাকা কালেকশন করে মোটরসাইকেল নিয়ে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। পথে দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় একটি বাসের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গ্রুতর আহত অবস্থায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।একই এলাকার মোস্তফা, শাহাদাত হোসেন, ফরিদ আলী মোল্লা বলেন খুব ভালো মনের ছেলে ছিল জাহাঙ্গীর আপনারা সবাই দোয়া করবেন।

লেখক