ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবিতে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

রাজবাড়ীঃ
রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রবিবার দুপুর ১২টায় আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়েছে। যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত ও রাজাকারদের সঠিক তালিকা প্রণয়নের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। ছবিটি রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে তোলা।
ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি ফরিদ আলী মোল্লা। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহসিন মৃধা, জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহসভাপতি ডাঃ আবু হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিয়া আকাশ আহমেদ রাসেল, শাখাওয়াত হোসেন সোহান, ক্রীয়া সম্পাদক গোলাম মোস্তফা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আসলাম মোল্লা, সদর উপজেলা আহবায়ক শহিদুল ইসলাম জসিম প্রমূখ। এতে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করে যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন।
বক্তারা বলেন, রাজাকার ও যুদ্ধাপরাধীরা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছে। তারা আমাদের দেশের সাধারণ মানুষের সম্পদ লুটপাট করেছে। মানুষ হত্যা করেছে। হত্যাকান্ডে সহযোগিতা করেছে। এখন স্বাধীনতা পক্ষের শক্তির ক্ষমতায়। আমাদের দাবি রাজাকারদের সঠিক তালিকা প্রনয়ন করতে হবে। যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এটা আমাদের সময়ের জোড় দাবি।

লেখক