ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সুন্দরগঞ্জে এক‌ই পরিবারের চারজনকে অজ্ঞান করে লুট

বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ।

গাইবান্ধার সুন্দরগঞ্জে খাবারের মধ্যে চেতনা নাশক ঔষধ দিয়ে পরিবারের সকলকে অজ্ঞান করে টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে ৫ ডিসেম্বর সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার তারাপুর ইউনিয়নের চৈতন্য বাজার গ্ৰামে।

প্রতিবেশীরা জানায়, রবিবার রাতে ছদ্দবেশে দুই মহিলা বাসায় এসে খাবার ও নলকূপের পানিতে চেতনানাশক ওষুধ মেশায়।

সকালে ওই গ্রামের বাড়িতে এসে দেখা যায় দরজা খোলা, ঘরের আসবাবপত্র এলোমেলো এবং সকলেই ঘুমিয়ে আছে। প্রতিবেশীরা ধারণা করেন ময়মর ব্যাপারীর পরিবারের সবাই খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়ে , সেই সুযোগে গভীর রাতে দুর্বৃত্তরা গেটের তালা ভেঙ্গে ভিতরের প্রবেশ করে। ৩টি ঘরের আলমারির তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগত টাকা লুট করে‌।ময়মর ব্যাপারী, ফাতেমা বেগম ,ও নাঈম মিয়া এখন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এবিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সবাই এখন ও অজ্ঞান আছে, সকলের চেতনা ফিরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

লেখক