ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

বড়লেখায় জাপার সংবিধান সংরক্ষণ দিবস পালিত

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে সংবিধান সংরক্ষণ দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ সন্ধ্যা ৬ ঘটিকায় পৌর শহরের উত্তর চৌমুহনী হাজি মেমোরিয়াল মার্কেট প্রাঙ্গণে উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সুনাম উদ্দীন।

বিশেষ অতিথির বক্তব্য দেন জাপা উপজেলা সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমেদ, দপ্তর সম্পাদক জামাল আহমদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, পৌর আহবায়ক মাসুদুর রহমান তাজ, প্রচার সম্পাদক হিফজুর রহমান জিলু ও শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সংবিধান রক্ষা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষে ১৯৯০ সালের এই দিনে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাব উদ্দিন আহমেদ এর কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। আর সে কারণেই ওইদিনের স্মরণে জাতীয় পার্টি দিনটিকে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে পালন করে থাকে। যদি জাতীয় পার্টিকে মুক্তভাবে নির্বাচন করার সুযোগ দেয়া হতো তাহলে ইতিহাস আজ অন্যভাবে লেখা হতো। বর্তমান বিশ্বে গণতান্ত্রিক শাসনব্যবস্থাই হচ্ছে সর্বোত্তম শাসনব্যবস্থা। সেই গণতন্ত্রের ভিত আরও মজবুত করার লক্ষ্য বাস্তবায়িত হয়েছিল ১৯৯০ সালের ৬ ডিসেম্বরে। সে লক্ষ্য কতটুকু অর্জিত হয়েছে তা আজ পর্যালোচনার বিষয়। ওই সময় হুসেইন মুহম্মদ এরশাদের কী অবদান ছিল সেই কথা আমরা স্মরণ করতে পারি।

লেখক