ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:

বগুড়ায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ দিলদার আহাম্মদ ওরফে মিনির(৩২)নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
০৬ ডিসেম্বর(মঙ্গলবার) দুপুর সোয়া ১টার সময় ডিবি পুলিশের একটি অভিযানিক টিম বগুড়া সদরের বনানী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সাতমাথা গামী রাস্তায় ঠনঠনিয়া বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে জমজম দই ঘরের সামনে জৈনক রফিকের চা স্টলের উত্তর পার্শ্ব থেকে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।আটককৃত মনির কক্সবাজারের টেকনাফ থানার দক্ষিণনীলা নাটপাড়া গ্রামের মৃত-উলা মিয়ার ছেলে।বগুড়া ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান,গ্রেফতারকৃত মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

লেখক