ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর রানীনগরে এক যুবক ট্রেনে কেটে মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রানীনগরে এক যুবক রেলে কেটে মৃত্যু হয়েছে৷

জানাযায় এক মাদুর ব্যবসায়ী কাজল সরকার (৩৮) নামে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে রাণীনগর রেলওয়ে স্টেশনে রূপসা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মাদুর ব্যবসায়ী রাণীনগর উপজেলার খট্টেশ্বর গ্রামের কালীচরণ সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মাদুর বিক্রি করতে নাটোরে যান কাজল।মাদুর বিক্রি করে আজ রোববার বাড়িতে আসার জন্য সে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনযোগে নাটোর থেকে দুপুর দুইটার দিকে রাণীনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় সে

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

লেখক