১৮ই ডিসেম্বর রাজবাড়ী জেলা মুক্ত দিবসে, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নীচতলায়
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন রাজবাড়ী -১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহি নির্বাহী কর্মকর্তা জনাব মার্জিয়া সুলতানা, সহকারী কমিশনার ভূমি আকাশ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, সাবেক শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোরাব আলী,সাবেক ছাত্র লীগ নেতা মঈনুল ইসলাম মঈন সহ সম্মানিত বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাবৃন্দ।