ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে ১০৪৮ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারি আটক

শফিকুল ইসলাম সাগর বিশেষ প্রতিনিধি গাইবান্ধাঃ

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কামারদহ ইউনিয়নের বকচর নামক স্হানে ৪ বস্তায় ১ হাজার ৪৮ পিস বোতল ফেন্সিডিল সহ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গাইবান্ধা জেলা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদকের চালানটি আটকের কথা ৩০ ডিসেম্বর/২২ ইং শুক্রবার প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে গাইবান্ধা জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন মহোদয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়,গাইবান্ধা জেলা পুলিশের নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে ২৯ ডিসেম্বর/২২ ইং বৃহস্পতিবার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে ঢাকাগামী একটি মালবাহী পিকআপ গাড়িতে তল্লাশী করা হয়। যাহার রেজিঃনং-ঢাকা মেট্রো-ন-১১-৯৩৪৯,
এ সময় ঐ পিকআপ গাড়িতে রাখা ২৫ টি কাঠের গুড়ার বস্তার মধ্যে চার টি বস্তায় সুকৌশলে রাখা ১০৪৮ পিস বোতল ফেন্সিডিলের এই বিপুল পরিমাণ চালানটি আটক করা হয়। মাদক বহনকারী পিকআপ থাকা দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মো: ইমরান আলী, পিতা- মৃত আমির আলী এবং মো: রবিউল ইসলাম, পিতা- মো: ইব্রাহিম খলিল। উভয়ের বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সাহেবডাঙ্গা গ্রামে।গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে গতকালই একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

গাইবান্ধা জেলার পুলিশ সুপার মহোদয় বলেন, গাইবান্ধা জেলায় মাদক চোরাকারবারী নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

গ্রেফারকৃতদের দেয়া তথ্যমতে মাদক চোরাচালানের সাথে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতারে অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। নবাগত পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স ভূমিকা নিয়ে অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদকর্মীদের জানান।

লেখক