ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বড়লেখায় অগ্রদূত মুক্ত স্কাউট দলের বার্ষিক ক্যাম্পের উদ্বোধন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ

অগ্রদূত মুক্ত স্কাউট দল গোলাপঞ্জের আয়োজনে মৌলভীবাজারের বড়লেখায় কেছরীগুল উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী অগ্রদূত মুক্ত স্কাউট দলের বার্ষিক ক্যাম্প-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা ও রোভার স্কাউটস পতাকা উত্তোলনের মাধ্যে দিয়ে তিন দিনব্যাপী অগ্রদূত মুক্ত স্কাউট দলের বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাজ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন কেছরীগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ আহমেদ খান, অগ্রদূত মুক্ত স্কাউট দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

রোভার স্কাউটস এর গুরুত্ব ও যুব সমাজকে রোভারের কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে আত্মিক ও সামাজিক উন্নয়নে অবদানের বিষয়টিও আলোচনা করা হয় এসময় মাধবকুণ্ড, পাথারিয়া পাহাড় ও হাকালুকি হাওর ভ্রমণের মধ্যে দিয়ে বার্ষিক ক্যাম্পের সমাপ্তি হবে বলে জানা যায়।

লেখক