ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পূর্ব ইসলামপুর ইউনিয়নে দুটি ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন

মোঃ জামাল উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা (সিলেট) প্রতিনিধিঃ

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ২নং ও ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর ২০২২) স্থানীয় দয়ার বাজারে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সকাল ১০টায় সম্পন্ন হয়।২নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন স্থানীয় ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে দুপুর ১টায় অনুষ্ঠিত হয়।

পূর্ব ইসলামপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান ও দপ্তর সম্পাদক আব্দুল আলীমের যৌথ পরিচালনায় উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মুল্লুক হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হুমায়ুন কবির মছব্বির,এম এ রফিকুল হক,সাদ-উল্লাহ,যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী,অখিল চন্দ্র বিশ্বাস।সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী,দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু,সদস্য বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম,শাহ-আলম।কোম্পানীগঞ্জ মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তামান্না আক্তার হেনা।

কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আব্দুর রহমান,সদস্য সৈলন চন্দ্র নাথ,সুহেল আহমদ,কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম,সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা,সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলাম জয়।

এছাড়াও উপস্থিত ছিলেন, উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দীন।পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলীম উদ্দীন, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন।সহ-সভাপতি আরিফুল হক সেন্টু।যুবলীগ নেতা সজল দেব নাথ,সত্যজিৎ দেব নাথ সহ প্রমুখ।

উল্লেখ থাকে যে,পূর্ব ইসলামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিলরদের প্রত্যেক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন মোঃ মাহমুদ আলী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন গফেন দেব নাথ।এছাড়া ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন মোঃ নুরুজ্জামান,সাধারণ সম্পাদক নির্বাচিত হন কাজল সিংহ।

লেখক