তৌহিদুর রহমান জেলা প্রতিনিধি-ঃ
শেরপুর জেলার ঝিনাইগাতী আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নতুন বই বিতরণ উৎসবের উদ্বোধন অন্যান্য বছরের মত এ বছর ১ জানুয়ারী ২০২৩ রবিবার বেলা ১১টায় ঝিনাইগাতী আহমদ নগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ৬ষ্ঠ শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত নতুন বই ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামূল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি ম্যানেজিং কমেটির সভাপতি আসাদুজ্জামান আসাদ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব শরিফ উদ্দিন সরকার ও আনোয়ারু হক সাবেক প্রধান শিক্ষক আরো উপস্তিত ছিলেন সহকারী শিক্ষক আমিনুল ইসলাম এবং অফিস সহকারী ফনিজুর রহমান । বিতরণকালে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও দিনব্যাপী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠিত হয়।