ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গোবিন্দগঞ্জে সেফটি ট্যাংকের মাটির ১১ফুট নিচে চাপা পড়া ব্যক্তি ৩০ মিনিট পরেও জীবিত

মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:

কথায় আছে রাখে আল্লাহ মারে কে!আল্লাহ যাকে ইচ্ছে করে তাকে শত বাধা পেরিয়েও বাঁচাতে পারেন। তেমনি গোবিন্দগঞ্জে সেফটি ট্যাংকির নিচে ১১ ফুট মাটির নিচে চাপা পড়া এক ব্যক্তিকে আল্লাহ তাআলা কুদরতি হাতে বাঁচিয়ে দিলেন।এমন ঘটনাটি ঘটেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) আনুমানিক দুপুর ১টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের হাসপাতাল মোড় এলাকায় সেফটি ট্যাংকের সাইডের মাটি ধ্বসে এক ব্যাক্তি প্রায় ১১ফুট মাটির নিচে চাপা পড়ে।খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার ষ্টেশনের সদস্যরা চাপা পড়া মাটি সরিয়ে ঐ ব্যাক্তিকে জিবীত অবস্থায় পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়,প্রায় আধা ঘন্টার বেশি সময় মাটির নিচে চাপা পড়া অবস্থায় ছিলো এ ব্যাক্তি। জীবিত ব্যক্তিটি নাম মোঃ বাবুল মিয়া।সে বুজরক বোয়ালিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে বলে জানা গেছে।

লেখক