মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:
হাইকোর্ট থেকে জামিন পেলেন বগুড়ার শেখেরকোলা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রশিদ মৃধা।উল্লেখ্যগত ১৯ বছর পূর্বে বগুড়ার শেখেরকোলা ইউনিয়নের বাসিন্দা শাহজাহান হত্যা মামলার রায়ে গত ১০ সোমবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল শেখেরকোলা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রশিদ মৃধা সহ ১১জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। অবশেষে হাইকোর্ট থেকে জামিন পেলেন চেয়ারম্যান বিএনপি নেতা মৃধা রশিদ।