ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর রাণীনগরে শীত নিবারণে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধে

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে শীতে আগুনের হিট নিতে গিয়ে অগ্নিদগ্ধে হয়ে আহত হয়ে ও পরে মৃত্যুর মুখে এক নারী৷

জানাযায় যে শান্তনা রাণী সাহা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় গত ছয়দিন পরে তাহার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তাহার মৃত্যু হয়েছে। নিহত শান্তনা রাণী সাহা উপজেলার একডালা ইউপির জলকৈ রায়পুর গুচ্ছগ্রামের বাসিন্দা তিনি বাবলু চন্দ্র সাহার স্ত্রী।
শান্তনা রাণীর ছেলে পুস্কর কুমার সাহা বলেন, বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে শীত নিবারণের জন্য পাড়ার কয়েকজন বাড়ির পাশে খড়ে আগুন দিয়ে আগুন পোহাচ্ছিলেন। তার মা শান্তনা রাণীও শীত নিবারণে সেখানে আগুন পোহাতে গিয়ে শাড়িতে আগুন লেগে শরীরের বিভিন্ন স্থানে পুরে গিয়ে অগ্নিদগ্ধ হয়। এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা আনুমানিক ১১ টার দিকে শান্তনা রাণীর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি।

লেখক