রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং দিনের অপর দিকে বিকেল সাড়ে তিনটায় মিছিলে মিছিলে মুখরিত হয়ে কানায় কানায় ভরে যায় দলীয় কার্যালয় জেলা ছাত্রলীগের আয়োজনে বিশাল মিছিল উপস্থিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা আওয়ামীলীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এম পি সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী, সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট গণেশ নারায়ন চৌধুরী, সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আজম মামুন,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ওহেদুজ্জামান , পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ। এ সময় যুব মহিলা লীগ, জেলা কৃষক লীগ,সেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।