ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

৮ দলীয় মরহুম দেওয়ান ইউনুস আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় মরহুম দেওয়ান ইউনুস আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

সিংসাড়া ক্রিকেট ক্লাবের আয়োজনে টুর্নামেন্ট ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন,বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম দেওয়ান ইউনুস আলীর বড় ছেলে দেওয়ান আবু ফিরোজ মোহম্মদ ইউসুফ টোকন।

উক্ত মরহুম দেওয়ান ইউনুস আলী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মো.আব্দুল মালেক মোল্লা,মো.আাঃ সামাদ আলী মৃধা, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মোতাহারুল ইসলাম,মো.সাহাদৎ হোসেন রকেট,মো.সালাম মন্ডল,মো.জিল্লুর রহমান মৃধা,কে,এম আয়ূব আলী প্রমূখ।

শিকদারী ক্রিকেট একাদশ ও মহাদীঘি ক্রিকেট একাদশের খেলার মধ্য দিয়ে উদ্বোধনী ক্রিকেট টুর্নামেন্টে শুভ সূচনা করা হয়।

শিকদারী ক্রিকেট একাদশ টসে জিতে ৬ উইকেটে ১২৯ রান করে। পরে মহাদীঘি ক্রিকেট একাদশ ১৩০ রানের টার্গেটে খেলতে নেমে ৯ উইকেটে ১০০ রান করে। ফলে ম্যাচটিতে ৩০ রানে জয় তুলে শিকদারী ক্রিকেট একাদশ।

লেখক