ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়ায় র‌্যাবের অভিযানে ১১৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া সদরের রংপুর-বগুড়া মহাসড়কের মাটিডালী মাহাথির হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে, বৃহস্পতিবার দিবাগত রাতে রংপুর থেকে বগুড়া গামী ১টি মোটরসাইকেলে দুই জন আরোহীকে তল্লাশি চালিয়ে ১১৫ বোতল ফেন্সিডিল ও মোটরসাইকেল-সহ মোঃ মারুফ হোসেন (২৫) ও মোঃ ওমর ফারুক (৪০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী মারুফ হোসেন রংপুর জেলার সদর থানার নিউ জুম্মাপাড়া এলাকার আব্দুস জব্বার এর ছেলে,ও অপর জন বগুড়া সদরের পলাশবাড়ী স্কুল পাড়ার মোঃ আমজাদ হোসেন এর ছেলে।প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছিল।র‌্যাব-১২ বগুড়ার পক্ষ থেকে পাঠানো এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।স্কোয়াড কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

লেখক