ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়া-৬(সদর) আসন উপনির্বাচনে ভোটকেন্দ্র গুলোতে ভোটার শূন্যে

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) বগুড়া-৬ ও বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনে উপনির্বাচনে সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ চলছে। অত্যন্ত কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে এই দুইটি আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চললেও অধিকাংশ ভোটকেন্দ্রে সকাল থেকে এখন পর্যন্ত ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। কোন কোন ভোটকেন্দ্রে দু-একজনকে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে। তবে অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটার শূন্যেয় পরিণত হয়েছে। ভোটকেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি টের পাওয়া না গেলেও আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যদের উপস্থিতি কিন্তু চখে পড়ার মতো।বুধবার সকাল দশটায় বগুড়া সদরের ভান্ডারী বালিকা বিদ্যালয়ে ভোটকেন্দ্রে দু-একজনকে ভোট দিতে দেখা গেছে তবে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিত আরো কমে গেছে। ওখানকার দায়িত্বরত প্রিজাইডিং অফিসারের সাথে কথা হলে তিনি জানান ভোটারদের উপস্থিতি একেবারেই কম তবে আশা করছি বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়াতে পারে। একই চিত্র বগুড়া জেলা স্কুল কেন্দ্রেও।এদিকে সকাল সাড়ে এগারোটায় বগুড়া সদরের নামুজা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রেও একই অবস্থা।এই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে‌।ভোটকেন্দ্র ভোটার শূন্যেয় পরিণত হয়েছে।তবে নামুজা ভান্ডারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুপুর বারোটায় সময় ভোটারদের উপস্থিতি বেশ লক্ষণীয়।

লেখক