ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইয়ে ইটভাটা গিলে খাচ্ছে ফসলি জমিডিসির পুনর্বহাল আদেশ উপেক্ষা: কার্যালয়ে ঢুকতেই বাধা পেলেন ইউপি চেয়ারম্যান তোফারাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা 

শ্বশুরের আক্রমণে জামাই আহত, গ্রেপ্তার১

তৌহিদুর রহমান জেলা প্রতিনিধি-ঃ

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক সংঘর্ষে শ্বশুরের আক্রমনে জামাই জাহাঙ্গীর আলম মিষ্টার (৪৫) নামে এক ব্যক্তি আহত হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীর আলম মিষ্টারের শ্বশুর আবু বকর সিদ্দিক ( ৬৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা সুত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মিষ্টারের সাথে বেশ কিছু দিন ধরে তার শ্বশুর আবু বকর সিদ্দিকের বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুপুরে আবু বকর সিদ্দিক ও তার ২ ছেলে জাহাঙ্গীর আলম মিষ্টারের উপর আক্রমন করে। এতে জাহাঙ্গীর আলম মিষ্টার গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহত মিষ্টারকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে জাহাঙ্গীর আলম মিষ্টার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শ্বশুর আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূইয়া বলেন, ৩জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

লেখক