ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

মিরসরাই উপজেলা পরিষদের পঞ্চ বার্ষিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা

নুর হোসেন- মিরসরাই উপজেলা প্রতিনিধিঃ

মিরসরাই উপজেলা পরিষদের পঞ্চ বার্ষিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৭ ফেব্রুয়ারি) পরিষদের ২০২২-২৩ হতে ২০২৬ অর্থ বছরের এই পরিকল্পনা করা হয়। মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, চট্টগ্রামের উপ-পরিচালক বদিউল আলম, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা নাগরিক কমিটির চেয়ারম্যান ও মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আবছার, মহাসচিব ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ।

লেখক