ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

মোঃআল-আমীন হোসেন (টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের গোপালপুরে রেজিষ্ট্রেশনবিহীন (অবৈধ) বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে রুবায়েত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হাদিরা ইউনিয়নের ল্যাংড়া বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহত ওই শিশু উপজেলার হাদিরা ইউনিয়নের কড়িয়াটা গ্রামের রিপন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাদিরা ইউনিয়ন পরিষদ থেকে ভাতা বিষয়ক কাজ শেষে প্রতিবন্ধী রিপন মিয়া তার ছেলে রুবায়েতকে নিয়ে বাড়ী ফিরছিলেন। এসময় ল্যাংড়া বাজার এলাকায় প্রধান সড়ক পার হওয়ার সময় ভেঙ্গুলা বাজার থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের চালককে আটক করে হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

লেখক